খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

নদীর তীরে ‘সাখা বাহিনী’ প্রধানের মরদেহ উদ্ধার

[ccfic]

ডেস্ক :

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামে বেতনা নদীর তীর থেকে সাখাওয়াত হোসেন সাকা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মতে, তিনি একসময়ের আলোচিত ‘সাখা বাহিনীর’ প্রধান ছিলেন। বুধবার বিকেলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার বেতনা নদীর পাড় থেকে সাখাওয়াত হোসেন সাকার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, নিহত ব্যক্তি ওই এলাকার একসময়ের শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তাঁর নামে গড়ে ওঠা একটি বাহিনী পুরো উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তথ্য সংগ্রহ শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী নিহার বানু (৪০) ও তাঁর ছেলে অভিকে (১৮) প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT