খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

দিঘলিয়ায় ভাতিজার ধারালো ছুরির এলোপাতারী আঘাতে চাচা চাচি গুরুতর জখম; আসামী গ্রেফতার

[ccfic]

 

 

আবিদ আজাদ /দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজী পাড়ায় জমিজমা ও অর্থ-সম্পদ সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা বাঁধন (৩০)র হাতে থাকা ধারালো ছুরির আঘাতে চাচা শেখ মনিরুল ইসলাম ও চাচি তাহমিনা বেগম গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রথমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়।এদিকে এ ঘটনায় ভুক্তভোগী চাচা শেখ মনিরুল ইসলামের কন্যা মুনা বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৬, তারিখ ০৭/০৪/২০২৫ ইং।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৬ এপ্রিল) বিকাল ৬ টার দিকে চাচা শেখ মনিরুল ইসলামের জমিজমা ও টাকা পয়সা সংক্রান্ত বিরোধ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাতিজা বাঁধনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ীভাবে চাচা শেখ মনিরুল ইসলামের মাথায় ও কানে কোপাতে থাকে। এ সময় চাচি তাহমিনা বেগম স্বামী মনিরুল ইসলামের ডাক চিৎকারে তাকে  রক্ষার্থে এগিয়ে আসলে ভাতিজা বাঁধন তাকেও মাথায় ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরদিকে ঘটনায় অভিযুক্ত ভাতিজা বাঁধনকে দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, ঘটনার সাথে জড়িত আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বাদীর পক্ষে মামলা দায়েরের পর ধৃত আসামীকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT