খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু অস্ত্র ও বিপুল পরিমান অর্থসহ গ্রেপ্তার

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক খুলনা/খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর রাত ৪ টা থেকে শুরু হয়ে সকাল ৮ পর্যন্ত চলে এ অভিযান অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে তারা।এ সময় কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, ২টি মোটরসাইকেল এফ জেড ভার্সন টু ব্লু কালারের, ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং সোহাগ সৌরভের বাসা থেকে তের লক্ষ বিরানব্বই হাজার পাঁচশ তেপান্ন টাকা এবং ৪২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৩৮ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় রাব্বি চৌধুরী (২১), সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও মোঃ আরাফাতকে আটক করা হয়। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT