খুলনা, বাংলাদেশ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পাল্টা মানববন্ধন ভন্ডুল:শিশুসহ মা:আহত 

[ccfic]

 

মোঃ সফিয়ান রহমান /খুলনার পাইকগাছায় জায়গা-জমি ও মামলা-মকদ্দমা নিয়ে আয়োজিত পাল্টা মানববন্ধন প্রতিপক্ষদের হামলায় ভন্ডুল হয়ে গেছে। এ হামলায় ২বছরের শিশুসহ মা আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাসিমপুর কপোতাক্ষ বিদ্যালয়ের সামনের সড়কের উপর এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় দু-পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশাংকা করছে এলাকাবাসী।জানা যায়,  হাসিমপুর মৌজায় ১২ শতক জমি দখল নিয়ে কাসেম সরদারদের সাথে রজব আলী সরদারদের ২ বছর ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে ধর্ষণ মামলাসহ উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ১৫ টি মামলা-মকদ্দমায় জড়িয়ে পড়েছে। রজব আলী সরদাররা জেল হাজতও খেটেছে। একারণে গত ১৮ ফেব্রুয়ারী রজব আলীরা কাসেম আলীদের বিরুদ্ধে মানববন্ধন করে।এদিকে কাসেম সরদারের ছেলে খায়রুল ইসলাম আওয়ামিলীগের কমিটির দুটি কাগজ দেখিয়ে বলেন দেখেন রুস্তম আলী ইউনিয়ন আওয়ামিলীগেী সিনিয়র সহ-সভাপতি। আমি কৃষকদলের উপজেলা কমিটির সদস্য হওয়ায় তারা জোরপুর্বক আমাদের জায়গা জমি ভোগ দখল করে রেখেছে এতোদিন।আমরা দখল বুঝে নেয়ায় তারা ক্ষিপ্ত হয় আমাদের নামে ৭ টি মামলা করে অহেতুক হয়রানী করছে। এসবের  প্রতিবাদে বুধবার কপোতাক্ষ বিদ্যালয়ের সামনে কাসেম সরদাররা মানববন্ধনের আয়োজন করেন। এসময় প্রতিপক্ষ রজব আলীরা নারী-পুরুষ ঝাড়ু ও লাঠি নিয়ে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। মানববন্ধন কারীরা ব্যানার নিয়ে রাস্তায় দাড়ানোর সময় তাদের উপর আক্রমন করে। যাতে মানববন্ধনে যোগদিতে আসা তানিয়া (২৮) ও তার কোলের ২ বছরের শিশু রোকেয়া আহত হয়।  এবিষয়ে প্রতিপক্ষ রজব আলী সরদার জানান তাদের কবলা কৃত জমি দখল দিচ্ছেনা কাসেমরা। তাছাড়া আমাদের নামে মিথ্যা ধর্ষন মামলাসহ ৮ টি মামলা দিয়ে হয়রানী করছে। একারণে তাদের মানববন্ধন করতে দেয়া হয়নি।

আরও সংবাদ

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা. নিহত ৩ আহত ৩০. খুলনা প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম. গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তথ্য সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-🤲।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT