খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

স্রোতের বিপরীতে গিয়ে ‘ইসরায়েল দিবস প্যারেড’ বয়কট করলেন মামদানি

[ccfic]

ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইসরায়েল দিবস প্যারেডে’ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়রদের কয়েক দশকের প্রচলিত রীতি ভেঙে তার এ সিদ্ধান্তের পর শহরের ইহুদি সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বাড়ছে।চলতি মাসের শুরুতে মেয়র মামদানি আনুষ্ঠানিকভাবে জানান, তিনি ৩১ মে অনুষ্ঠাতব্য এবারের প্যারেডে অংশ নেবেন না। খবর ফক্স নিউজের।ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বসবাস করে নিউইয়র্ক। দীর্ঘদিন ধরে বার্ষিক এই প্যারেডকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতির অন্যতম বড় প্রতীক হিসেবে দেখা হয়।নিউইয়র্কের সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনে ইহুদি বিদ্বেষ বিরোধী দপ্তরের সাবেক নির্বাহী পরিচালক মোশে ডেভিস বলেন, ‘১৯৬৪ সালে প্রথম ইসরায়েল প্যারেড আয়োজনের পর থেকে নিউইয়র্কের প্রতিটি দায়িত্বে থাকা মেয়র এতে অংশ নিয়েছেন’। তার ভাষায়, এই প্যারেডে না যাওয়া নিউইয়র্ক শহরের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অবমাননা।তবে প্যারেড আয়োজকদের দাবি, মেয়রের অনুপস্থিতির ঘোষণার পর এবার অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে।এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে মামদানি ইঙ্গিত দিয়েছিলেন, রাজনৈতিক নীতির কারণে তিনি হয়তো এই প্যারেডে যোগ দেবেন না। সাম্প্রতিক ঘোষণার পর বিষয়টি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT