খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

মাদারীপুরে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে যুবক আটক

[ccfic]

সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে নুর মোহাম্মদ সরদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রবিবার(২৪ মে) বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় সোহরাব সরদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে গরুর মাংসের স্বাভাবিক মূল্য প্রতি কেজি প্রায় ৮০০ টাকা হলেও নুর মোহাম্মদ ও তার সহযোগীরা ৬০০ টাকা দরে মাংস বিক্রি শুরু করেন। স্বাভাবিক দামের তুলনায় অনেক কম দামে বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।পরে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্তদের কয়েকজন স্বীকার করেন, বিক্রির জন্য আনা গরুটি জবাইয়ের আগেই মারা গিয়েছিল। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা পুলিশকে খবর দেন।খবর পেয়ে কালকিনি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নুর মোহাম্মদ সরদারকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তার কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT