খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় কৃষকের মাঝে উপকরণ বিতরণ
  রামিসা হ”ত্যা-ধ”র্ষণ মা”মলায় ১ জুন শুনানি আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ
  তেরখাদায় ছাত্রদলের বিক্ষোভ, তারেক রহমানকে কটূক্তিকারীর বহিষ্কার দাবি
  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন 
  শ্রীমঙ্গল রেল জংশনে আসন সংকট: ঈদে যাত্রীদের চরম ভোগান্তি
  ঈদগাঁওতে দুর্যোগ সহায়তা পেলেন ৬ শতাধিক পরিবার 
  ঈদগাঁওতে সুইটস্ এন্ড পিউর ফুডস্ প্রতিষ্ঠানের যাত্রা শুরু
  ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া
  কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে ফেক আইডি ব্যবহার করে প্রতারণা

[ccfic]

সাংবাদিক: শেখ মোঃ আব্দুল হামিদ

ঈদকে সামনে রেখে ফেক আইডি ব্যবহার করে প্রতারণা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ঈদুল আজহাকে সামনে রেখে দেশে সক্রিয় হয়ে উঠেছে একাধিক অনলাইন প্রতারণা চক্র। বিশেষ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানা গেছে।প্রতারক চক্র বিভিন্ন পরিচিত ব্যক্তি, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা কিংবা আত্মীয়-স্বজনের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। এরপর নানা ধরনের প্রলোভন, ভয়ভীতি কিংবা জরুরি প্রয়োজনের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা।সচেতন মহল জানিয়েছে, অনেক সময় মোবাইলে ভুয়া লিংক, অচেনা নোটিফিকেশন কিংবা মেসেজ পাঠিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব লিংকে ক্লিক করলে মোবাইল ফোন হ্যাক হয়ে যেতে পারে এবং ব্যাংক, বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি হওয়ার আশঙ্কা থাকে।এছাড়াও প্রতারকরা পুলিশ বা সেনা কর্মকর্তার পরিচয় ব্যবহার করেও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।কোনো অবস্থাতেই নিজের পাসওয়ার্ড, পিন নম্বর বা ওটিপি (OTP) অন্য কাউকে না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সচেতন রাখার আহ্বান জানানো হয়েছে।সামান্য অসতর্কতায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে যে কেউ। তাই ঈদের আনন্দঘন মুহূর্তে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT