খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় কৃষকের মাঝে উপকরণ বিতরণ
  রামিসা হ”ত্যা-ধ”র্ষণ মা”মলায় ১ জুন শুনানি আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ
  তেরখাদায় ছাত্রদলের বিক্ষোভ, তারেক রহমানকে কটূক্তিকারীর বহিষ্কার দাবি
  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন 
  শ্রীমঙ্গল রেল জংশনে আসন সংকট: ঈদে যাত্রীদের চরম ভোগান্তি
  ঈদগাঁওতে দুর্যোগ সহায়তা পেলেন ৬ শতাধিক পরিবার 
  ঈদগাঁওতে সুইটস্ এন্ড পিউর ফুডস্ প্রতিষ্ঠানের যাত্রা শুরু
  ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া
  কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ছে ৬০ দিন, মধ্যপ্রাচ্যে স্বস্তির আভাস

[ccfic]

ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও হস্তান্তরের বিষয়টি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার একটি রূপরেখা তৈরির চেষ্টা চলছে।প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালি আবারও সচল করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো বা অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে।অন্যদিকে দ্য ইসরায়েল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ শিথিল এবং নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বিবেচনা করছে।তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন নিরাপত্তা ইস্যু ও শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT