খুলনা, বাংলাদেশ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

ভারতে সামরিক হেলিকাপ্টার বিধস্ত, ভেতরে ছিলেন ৩ সেনাকর্মকর্তা

[ccfic]

ডেস্ক :

ভারতের লাদাখ অঞ্চলের লেহ জেলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ছিলেন ৩ সেনা কর্মকর্তা। তবে, ভাগ্যক্রমে তারা সবাই প্রাণে বেঁচে যান। শনিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।চিতা নামের হেলিকপ্টারটিতে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং একজন মেজর জেনারেল ছিলেন এবং এটি গত বুধবার (২০ মে) বিধ্বস্ত হয়। তবে শনিবার সকালে কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন।এক-ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর, আর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শচীন মেহতা যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনায় হেলিকপ্টারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানি ঘটেনি, তারা তিনজনই আহত হয়েছেন।দুর্ঘটনার পর অন্য দুই কর্মকর্তার সঙ্গে মেজর জেনারেল মেহতার একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির কাছে পাথরের ওপর বসে আছেন।দুর্গম পার্বত্য পরিবেশ এবং পুরোনো চিতা হেলিকপ্টার বহরের ওপর পরিচালনগত চাপের কথা বিবেচনা করে তাদের এই বেঁচে থাকাকে একটি ‘অলৌকিক ঘটনা’ হিসেবে দেখা হচ্ছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সাম্প্রতিক এই দুর্ঘটনাটি চিতা হেলিকপ্টারের নিরাপত্তা নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT