খুলনা, বাংলাদেশ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

গোমস্তাপুরে জেলা প্রশাসক মুসা জঙ্গী’র লাইব্রেরি উদ্বোধন ও উন্মুক্ত মতবিনিময়

[ccfic]

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।২৩ মে (শনিবার) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা লাইব্রেরি উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দেওয়ার পূর্বে উপজেলা পরিষদে নবনির্মিত লাইব্রেরি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু: মিজানুর রহমান।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),উম্মে সালমা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি),নূরে আলম, অফিসার ইনচার্জ (ওসি), গোমস্তাপুর থানাএছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, এলজিইডি অফিসার আছহাবুর রহমান, আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।উন্মুক্ত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন— পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব এবং বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম।রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল হক ও সাজ্জাদ আলী এবং জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল।সভায় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরে জেলা প্রশাসকের সাথে উন্মুক্ত আলোচনা করেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সুধীজনরা। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী সকলের বক্তব্য শোনেন এবং গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT