খুলনা, বাংলাদেশ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে অধ্যয়নের বিকল্প নেই
  রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন
  সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি হেলাল
  ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা দেবরের, ছাড়েননি আপন ভাইকেও

খুলনা জেলার দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেফতার

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক /দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশ। অদ্য ২৩/০৩/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে দিঘলিয়া থানাধীন চন্দনীমহল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- মোঃ এমদাদ গাজী (৩৭)।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজারের মুরগীর দোকানদার। ভিকটিম চন্দনীমহল বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়ীতে বসবাস করে এবং বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করে । ভিকটিমের ভাড়া বাসা চন্দনীমহল বাজার সংলগ্ন হওয়ায় বাজারের উপর দিয়ে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমে কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সে বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করতে থাকে। এরই ধারাবাহিকতায় অনুমান এক বছর পূর্বে স্থানীয় একজন ভ্যান চালকের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের মুরগী কাটার কথা বলে ভিকটিমকে তার মুরগীর দোকানে নিয়ে যায় এবং রাত অনুমান ০১.০০ ঘটিকা পর্যন্ত মুরগী কাটার কাজ করায়। রাত গভীর হওয়ায় এবং বাজারে কোন লোকজন না থাকায় গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমকে মুরগীর দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ভিকটিমের সাথে ধর্ষণের ঘটনা ঘটায়। গত ০৫/০২/২০২৫ খ্রিঃ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে শীঘ্রই কাবিন করে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে এবং বিবাহ না করে ভিকটিমকে বিভিন্ন ধরণের ভয়-ভীতি প্রদর্শন করে।

এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT