
হামিদুল হক, রামু (কক্সবাজার): কক্সবাজার রামুর ঈদগড়ে দেশীয় তৈরি অস্ত্রসহ তারেক নামের এক যুবককে আটক করেছে পুলিশ।জানা যায়, ১৭ মে ভোররাতে ঈদগড় কোদালিয়া কাটা এলাকায় অভিযান চালায় ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি টিম। অভিযানে এএসআই জহিরের নেতৃত্বে দেশীয় তৈরি অস্ত্রসহ তারেক নামের এক যুবককে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই যুবকের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।স্থানীয়রা জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
