খুলনা, বাংলাদেশ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

পাইকগাছায় মকতবের শিশু শিক্ষার্থীকে যোন নিপীড়নের অভিযোগে হুজুরের বিরুদ্ধে থানায় মামলা, গণধোলাই দিয়ে থানায় সোপর্দ  

[ccfic]

 

মোঃ শফিয়ার রহমান /খুলনার পাইকগাছায় মকতবের শিশুকে যৌন নিপীড়ণ করায়  মকতবের হুজুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭ টার দিকে। স্থানীয় জনতা গণ ধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে।  উপজেলা কাসিমনগর সরদার পাড়া জামে মসজিদের ইসলামী ফাউন্ডেশনের মকতবের হুজুর মাওলানা আবুল কাসেম শেখ (৫৫)। তিনি কাসিম নগর গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে। মকতবে ছেলে মেয়েদের  তিনি পাঠদান করান।  অন্যান্য শিশুদেরব ছুটিন দিয়ে  হাতের লেখা শিখানোর জন্য  ৯ বছরের শিশু ভিকটিমকে রেখে দেন হুজুর জানান। ভিকটিম জানান, তাকে  নানা ভাবে যৌন হয়রানি করা হয়েছে। তার ভাষায় হুজুর ছোট্ট শিশুর সাথে যা করেছে তা ক্ষমার অযোগ্য। সে তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকেরা থানায়যেয়ে মামলা করেন। এদিকে হুজুরের কাছে জিজ্ঞাসা বাদের সময় তিনি বলেন, আমি জামায়াতের কর্মী ও রোকন প্রার্থী। কপিলমুনি ইউনিয়ন জামায়তের  কমিটিতে আছি। জামায়তের কপিলমুনি ইউনিয়ন আমির রবিউল ইসলাম বলেন, সে জামায়তের কোন পদে নেই। সে জামায়াতের  লোকদের সাথে মিশে থাকে। এজন্য জামায়ত সম্পর্কে তার ধারনা আছে। থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান,থানায় মামলা হয়েছে। আসামীকে আইনে প্রক্রিয়ায় জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT