খুলনা, বাংলাদেশ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

গাজার ধ্বংসস্তূপে এখনো আটকা ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ

[ccfic]

ডেস্ক :

গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৮ হাজার নিহত ফিলিস্তিনির মরদেহ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দুই বছরব্যাপী সামরিক অভিযানের পর এখনো ১ শতাংশেরও কম ধ্বংসাবশেষ অপসারণ করা গেছে।রোববার (৩ মে) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক কর্মকর্তার মতে, ধ্বংসাবশেষ অপসারণের কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। বর্তমান গতিতে এ প্রক্রিয়া শেষ হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।এখনো পুরো গাজাজুড়ে বিধ্বস্ত ভবনের নিচে হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে। নিহত স্বজনদের মরদেহ উদ্ধার ও দাফনের অপেক্ষায় রয়েছেন অনেক পরিবার।ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতার অভাবে বিস্তীর্ণ এলাকা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে।এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এখন পর্যন্ত ৮২৮ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।এ যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলার ইতি টানা। ওই হামলায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত, ১ লাখ ৭২ হাজার আহত এবং প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT