খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসার ঘাটভোগে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা সজিব মোল্লা.
  ওসির পরিদর্শনে শিয়ালী কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা
  মৌলভীবাজারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তাজুল ইসলাম তাজ
  বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে আগুন, ৩ কর্মচারী গ্রেপ্তার
  তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়
  নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা
  শিক্ষকদের বাইরে প্রাইভেট পড়ানোর মানসিকতা কমিয়ে আনতে হবে : হুইপ বকুল
  দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
  মৃতপ্রায় খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি

ডিপিএলের তিন রাউন্ডের সূচি প্রকাশ

[ccfic]

ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলা মাঠে গড়াচ্ছে আগামী সোমবার থেকে। এবারের আসর ৪ মে শুরু হয়ে শেষ হবে ১১ জুন। তার আগে আজ শনিবার প্রথম তিন রাউন্ডের জন্য সূচি ঘোষণা করেছে সিসিডিএম।মোট ৬৬টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। রানার্স-আপ হবে দ্বিতীয় স্থানে থাকা দল। অবনমন লিগ না থাকায় নিচের দিকের দুটি দল ঢাকা প্রথম বিভাগে নেমে যাবে। এবারের আসরে একদিনে সব কটি দল মাঠে নামবে। ম্যাচে কোনো কারণে বাধা-বিঘ্ন সৃষ্টি হলে পরের দিনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।শুরু হবে দ্বিতীয় রাউন্ড। ৮ মে রিজার্ভ ও ৯ মে বিশ্রামের দিন। ১০ মে শুরু হবে তৃতীয় রাউন্ড। খেলা হবে ৬টি মাঠে।৪শুরু হবে দ্বিতীয় রাউন্ড। ৮ মে রিজার্ভ ও ৯ মে বিশ্রামের দিন। ১০ মে শুরু হবে তৃতীয় রাউন্ড। খেলা হবে ৬টি মাঠে।৪ মে বসুন্ধরা স্পোর্ট সিটি কমপ্লেক্সে (বিএসসিসি) প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেড ও ঢাকা লেপার্ডস, বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান ও সিটি ক্লাব, ইউল্যাবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক মুখোমুখি হবে।মে বসুন্ধরা স্পোর্ট সিটি কমপ্লেক্সে (বিএসসিসি) প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেড ও ঢাকা লেপার্ডস, বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান ও সিটি ক্লাব, ইউল্যাবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক মুখোমুখি হবে।অন্যদিকে ৭ মে ক্রিকেটার্স অ্যাকাডেমিতে আবাহনী ও সিটি ক্লাব, বিএসসিসিতে মোহামেডান ও ব্রাদার্স, বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ও রূপগঞ্জ, ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও বসুন্ধরা, ইউল্যাবে গুলশান ও প্রাইম ব্যাংক এবং পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও ঢাকা লেপার্ডের বিপক্ষে খেলবে।তৃতীয় রাউন্ডে পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে আবাহনী ও ব্রাদার্স, ইউল্যাবে মোহামামেডান ও রূপগঞ্জ টাইগার্স, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে গাজী গ্রুপ ও বসুন্ধরা, বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক, বিএসসিসিতে গুলশান ও অগ্রণী ব্যাংক ও বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডের মুখোমুখি হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT