খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

খাদ্য সংকটে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব

[ccfic]

ডেস্ক :

বিশ্বজুড়ে বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেও।তিনি জানান, ‘হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সার পরিবহন প্রায় বন্ধ থাকায় উৎপাদন খরচ বেড়েছে। এর ফলে ফসলের ফলন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।’আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তোরেও বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কারণ আমরা এখন ফসলের মৌসুমের সঙ্গে প্রতিযোগিতায় পড়েছি।’ তিনি উল্লেখ করেন, ‘এশিয়ার কিছু দেশে ফসল উৎপাদনের মৌসুম ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ফলে সেখানে ক্ষতির আশঙ্কা বেশি।’তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় কৃষিপণ্য রপ্তানিকারক দেশগুলো গম ও ভুট্টার পরিবর্তে নাইট্রোজেনসমৃদ্ধ ফসল যেমন, সয়াবিনের দিকে ঝুঁকতে পারে। পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় অনেক কৃষক জৈব জ্বালানি উৎপাদনের দিকেও মনোযোগ দিতে পারেন।’এদিকে ইতোমধ্যেই গম ও সয়াবিনের দাম বাড়তে শুরু করেছে। তোরেওর আশঙ্কা, বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও খারাপ হবে। আগামী বছর দ্রব্যমূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।তিনি বলেন, ‘খাদ্যদ্রব্যের দাম শুধু কৃষিপণ্যের ওপর নির্ভর করে না। এর সঙ্গে জ্বালানির দামও জড়িত। ফলে খাদ্য মূল্যস্ফীতিও বাড়বে।’সবশেষে তিনি সতর্ক করে বলেন, ‘এ সংকট ধীরে ধীরে তৈরি হচ্ছে। সময় যত যাচ্ছে, পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT