খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিভু নিভু হয়েও জ্বলবে
  বুথফেরত জরিপ বিজেপির জয়ের আভাস দেখালেও মমতা বললেন উল্টো
  জেলা প্রশাসকের পর, এবার ঢাকার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন
  দুপুরে বিএনপির শ্রমিক সমাবেশ, লাখো মানুষ জমায়েতের প্রত্যাশা
  চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
  রূপসায় মাদকাসক্ত স্বামীর বিরূদ্ধে থানায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
  ভারত-পাকিস্তান যুদ্ধের পর বেড়েছে চীনা কোম্পানির যুদ্ধবিমান বিক্রি
  মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন
  শ্রমিকের রক্তে ভেজা মহান মে দিবস
  খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

শ্রমিকের রক্তে ভেজা মহান মে দিবস

[ccfic]

ডেস্ক রিপোর্ট :

বিশ্বরে ছয়’শ দেশের শ্রমজীবী মানুষের কন্ঠে একই স্লোগান ‘দুনিয়ার মজদুর এক হও’, লং লিভ রেভুলেশন। ১৮৮৬ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শ্রমজীবী মানুষ মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকে। বজ্র কঠিন শপথ ও দুর্বার আন্দোলনের কারণে শ্রমিক সমাজ বিজয়ের মালা অর্জন করে।আন্তর্জাতিক শ্রমিক দিবস মে মাসের প্রথম দিনটিকে পৃথিবীর অনেক দেশে পালিত হয়। সরকারিভাবে ছুটির দিন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রম দিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকের ওপর গুলি চালানো হলে ১১ জন শহিদ হয়।শ্রমজীবী মানুষের আন্দোলনের উক্ত গৌরবময় অধ্যায়কে স্মরণ করে ১৯৮০ সাল থেকে প্রতি বছরের ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে “মে দিবস” বা আন্তর্জাতিক শ্রমিক দিবস”।১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গের ইতিহাস স্মরণ করে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এক বাণীতে বলেন, “তাদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়।প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী শ্রমিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষই যে-কোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রধান অবলম্বন। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো ও সমৃদ্ধ অর্থনীতি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানতম অঙ্গীকার। আমি মনে করি, শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।“শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।”নানা আয়োজন : জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করছে।সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে। সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।এছাড়াও মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষ্যে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী রিকশা ভ্যান শ্রমিক দল খালিশপুর থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন এ উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করেছে। জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা নগর কমিটি আজ বিকেলে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে। খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সকাল ১০ কদমতলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের করবে।

 

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT