খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্ন
  নারী কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
  ১৫ (পনের) বোতল কোডিন ফসফেটযুক্ত WINCEREX সহ ০১ জন গ্রেফতার
  কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট।
  প্লাস্টিক দূষণে বিপন্ন সুন্দরবন, সমাধানে সমন্বিত ‘মাস্টার প্ল্যান’ প্রণয়নের দাবি
  ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের পাশেই অবৈধ বালু উত্তোলন,
  বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল মেয়ে
  দু’সপ্তাহেও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে অস্থিরতা কাটেনি
  খুলনায় ৬০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
  তেরখাদায় উন্মুক্ত খাস ডাকে ইখড়ি গো-হাট ইজারা, বাকি হাটে অংশগ্রহণ কম

নারী কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

[ccfic]

ডেস্ক :

বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের আয়োজনে আজ ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে “নারী কাবাডি প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনা জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী এবং সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।নির্ধারিত ৩০ মিনিটের টানটান ও উত্তেজনাপূর্ণ খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ কাবাডি নারী দল, খুলনা জেলা নারী কাবাডি দলকে ১৭–১৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করে! প্রতিযোগিতামূলক এই ম্যাচটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে! প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে, মাননীয় পুলিশ কমিশনার মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে মাননীয় প্রধান অতিথিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কাবাডি খেলা উপভোগ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তিনি উভয় টিমের নারী সদস্যদের দেশের মূল্যবান সম্পদ হিসাবে আক্খায়িত করে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা এবং দেশের জন্য আরও সুনাম বয়ে আনার আহবান জানান! এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT