খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের
  কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা
  কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ
  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আভাস
  এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
  তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
  পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন : থানায় মামলা

[ccfic]

 

মোঃ শফিয়ার রহমান (পাইকগাছা খুলনা প্রতিনিধি)
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে পূর্ব শত্রুতার জের ধরে ইফতার পার্টিকে কেন্দ্র করে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলমসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এছাড়াও প্রায় তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলম (৩৮) বলেন, নিজ বাড়ির সন্নিকটে রাড়ুলী ইউপির শ্রীকন্ঠপুরে মঙ্গলবার সন্ধ্যায় ইফতার পার্টি নিয়ে আলোচনা সভা চলছিল। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই মোঃ আজমীর মোড়লের নেতৃত্বে মোঃ মজিদ মিস্ত্রী, মোঃ মিজানুর রহমান মোড়ল, মোঃ নজরুল মোড়ল ও মোঃ হারুন মোড়লসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে অতর্কিত হামলা চালায়।এ সময় মোঃ আশরাফুল আলমের চিৎকারে মোছাঃ মঞ্জুয়ারা, মোছাঃ আরিফা বেগম, রবিউল সরদার ও আবুল কালাম সরদার এগিয়ে আসলে তাদেরকে বেধরক মারধর ও হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও নারীদের পরিহিত স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে।
এই ঘটনায় নিরুপায় হয়ে সন্ত্রাসী আজমীর ও তার দলবলের হাত থেকে রক্ষা পেতে থানায় মামলা দায়ের করেন। যার নং ১৬/২৫। এছাড়াও সংবাদ সম্মেলনে মোঃ আশরাফুল আলম সন্ত্রাসী আজমীর বাহিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT