খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল মেয়ে
  দু’সপ্তাহেও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে অস্থিরতা কাটেনি
  খুলনায় ৬০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
  তেরখাদায় উন্মুক্ত খাস ডাকে ইখড়ি গো-হাট ইজারা, বাকি হাটে অংশগ্রহণ কম
  ব্যাংক থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল
  একতরফা ‘জয় ঘোষণা’ দিয়ে যুদ্ধ শেষের চিন্তা ট্রাম্পের
  দেশের সব অংশেই মৌলিক সুবিধা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
  দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট, আতঙ্কে পরিবার
  দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস
  বাবরের ঝড়ো সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

গোয়েন্দা বিভাগ, কেএমপি খুলনা কর্তৃক ০২ বছরের বাচ্চা সহ মাকে উদ্ধারপূর্বক অভিভাবকের নিকট হস্তান্তর               

[ccfic]

 

ডেস্ক :                                                                          খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর গোয়েন্দা বিভাগের “সাইবার টিম” তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে ০২ বছরের বাচ্চা সহ মাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত ১৯/০৪/২০২৬ খ্রিঃ তারিখে মোঃ আব্দুল হালিম মোল্লা (৪৩), পিতা: মোঃ আফজাল হোসেন মোল্লা,, গ্রাম-দেয়ানা উত্তরপাড়া, ওয়ার্ড- ৪, খানা-দৌলতপুর, জেলা-খুলনা এর ০২ বছরের নাতনী সহ তার মেয়ে মোসাঃ রিপা (২৬) নিখোঁজ হয়। এ সংক্রান্তে মোঃ আব্দুল হালিম মোল্লা (৪৩) গত ২০/০৪/২০২৬ খ্রিঃ তারিখ দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার পরপরই কেএমপি গোয়েন্দা বিভাগের সাইবার টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং অদ্য ২৮/০৪/২০২৬ খ্রিঃ তারিখে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ০২ বছরের নাতনী সহ তার মেয়ে মোসাঃ রিপা (২৬)দ্বয়’কে তার অভিভাবকের নিকট সুস্থ ও নিরাপদ অবস্থায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত নাতনী ও কন্যাকে ফিরে পেয়ে তার অভিভাবকরা খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT