খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম
  রাশিয়ায় নেমেই যুক্তরাষ্ট্রকে এক হাত নিলেন আরাগচি
  দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
  সন্দেহভাজনের বাড়ির জানালা কালো কাপড়ে ঢাকা, এলাকায় চাঞ্চল্য
  ১টি বিদেশী পিস্তল, ১ টা মাগাজিনসহ ৭ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতারঃ কেএমপি
  খুলনা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা
  নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের
  সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই
  মানবতাবিরোধী মামলায় সাবেক এমপি গোলাপকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
  সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের

[ccfic]

ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড। কেননা কিউইদের বিপক্ষে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই বাংলাদেশের।নিউজিল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি প্রথমে ব্যাট করে জিতেছে টাইগাররা। আর বাকি তিনটি জিতেছে রান তাড়া করতে নেমে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ দল। সেটাও আবার ২০২৩ সালে।চট্রগ্রামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টিম রবিনসন।তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। এসময় দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। আর এই দুই কিউই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। মজার ব্যাপার আউট হওয়ার আগে দুজনই করেন ৫১ রান। ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রান করেন ক্লার্ক। আর মাত্র ২৮ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রানে থামেন ক্লেভার।এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত কয়েক উইকেট হারানোর পর রানের গতিও কিছুটা কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউজিল্যান্ড পরের ৫ ওভারে করে মাত্র ৩০ রান। এর মাঝেই বেভন জ্যাকবস ১ রানে ও ড্যান ফক্সক্রফট ৩ রানে আউট হন।,এরপর ফের একবার রানের চাকা সচল করেন অধিনায়ক নিক কেলি। কিন্তু ইনিংস শেষ করে ফিরতে পারেননি তিনি। শরিফুল ইসলামের করা বলে আউট হওয়ার আগে কিউই অধিনায়ক করেন ২৭ বলে ৩৯ রান। শেষদিকে জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ ও নাথান স্মিথ ৪ বলে ২ রান করেন।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT