খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

লেবাননের হামলার ভয়ে ধর্মীয় উৎসব বাতিল করল ইসরায়েল

[ccfic]

ডেস্ক :

ইসরায়েলের বৃহৎ ধর্মীয় সমাবেশ ‘লাগ ও’মের’ অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্তে লেবাননের পাল্টা হামলা শুরু হওয়ায় রোববার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।সোমবার (২৭ এপ্রিল) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দখলকৃত অঞ্চলে নতুন বিধিনিষেধ জারি করে দেশটির হোম ফ্রন্ট কমান্ড (এইচএফসি)। এতে সীমান্তবর্তী এলাকাসহ মেরন, বার ইয়োখাই, ওর হাগানুজ ও সাফসুফা এলাকায় ১,৫০০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করা হয়।নির্দেশনাগুলো স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টা থেকে কার্যকর হয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে।প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ৫ মে নির্ধারিত মাউন্ট মেরনে ঐতিহ্যবাহী ‘লাগ ও’মের’ উদ্‌যাপন এবার আগের মতো বড় পরিসরে হবে না। বরং সীমিত পরিসরে প্রতীকীভাবে পালন করা হবে।বিবৃতিতে বলা হয়, লেবাননের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি, সীমান্তের নিকটবর্তী অবস্থান, রকেট হামলার আশঙ্কা এবং বিপুলসংখ্যক মানুষের দ্রুত সরিয়ে নেওয়ার জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইসরায়েলি কর্মকর্তারা এর আগেই শুক্রবার অনুষ্ঠান সংশ্লিষ্ট প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দেন। তারা জানান, বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার মানুষের সমাগম নিরাপদ নয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT