খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৪

[ccfic]

ডেস্ক :

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৭ জন। রোববার (২৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।পরে ইসরায়েলি বাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা ও তাদের স্থাপনাগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ ও আকাশ হামলা চালিয়েছে। এসব স্থাপনা থেকে ইসরায়েলি সেনাদের ওপর হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে তাদের দাবি।গতকাল হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।অন্য এক হামলায় হিজবুল্লাহ ইসরায়েলের দিকে তিনটি ড্রোন ছোড়ে। তবে সেগুলো সীমান্ত অতিক্রমের আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনও বহাল থাকলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। গত বৃহস্পতিবার এই যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়।চুক্তি অনুযায়ী, আত্মরক্ষার প্রয়োজনে সম্ভাব্য বা চলমান হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েল ধরে রেখেছে।সরকারি বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লেবাননে তাদের বাহিনী সক্রিয় রয়েছে এবং জোরালোভাবে অভিযান চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড যুদ্ধবিরতিকে ভেঙে দিচ্ছে।তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লেবাননের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ইসরায়েল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। শুধু হামলার জবাব নয়, সম্ভাব্য হুমকি প্রতিরোধেও তারা কাজ করছে।এর আগে শনিবার নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলার নির্দেশ দেন। ওই দিন দক্ষিণ লেবাননে হামলায় অন্তত ছয়জন নিহত হন।এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার পাকিস্তানে গিয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়টি তুলে ধরেন।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, যাতে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হয়।আরাগচি শনিবার ইসলামাবাদে মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি ওমানে যাওয়ার পর ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করে দেন।হোয়াইট হাউস জানায়, ইরান আলোচনায় আগ্রহী। তবে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা নির্ধারিত হয়নি।শনিবার আরাগচি বলেন, কূটনৈতিক সমাধানে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে এখনও নিশ্চিত নয় তেহরান। সোমবার তিনি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT