খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

আবারও জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২

[ccfic]

পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। মাদক-সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। যদিও সাম্প্রতিক এ ধরনের হামলাগুলোকে মানবাধিকার সংগঠনগুলো ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে নিন্দা করেছে।মার্কিন সাউদার্ন কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার যে নৌযানটিতে হামলা চালানো হয়, সেটি ‘নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের’ নিয়ন্ত্রণে ছিল। যদিও তারা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ করেনি।প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি। নিহতদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।মার্কিন সাউদার্ন কমান্ড এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল এবং মাদক পাচার ডেক্স :

কার্যক্রমে জড়িত ছিল।প্রতিবেদনে বলা হয়েছে, সাউদার্ন কমান্ড প্রকাশিত ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে পানিতে থাকা একটি নৌযানে হামলার দৃশ্য দেখা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব নৌযানকে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করছে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালাচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এসব হামলা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ শামিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT