খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জঙ্গি হামলার হুমকিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই : ডিএমপি
  রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই: আইনমন্ত্রী
  খাবারের অভাবে কঙ্কালসার ইউক্রেনের ফ্রন্টলাইনের সেনারা
  যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই
  ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
  ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি
  খুলনা জেলা পরিষদের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  সেন্ট মার্টিন টিকিয়ে রাখতে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু রাখতে হবে’
  স্মার্ট মিটারে ডিজিটাল ধোঁকা

ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

[ccfic]

শেখ মাহতাব হোসেন। ডুমুরিয়া খুলনা।“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজল মল্লিক বলেন, “সুস্থ সবল জাতি গঠনে প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি ও ফলমূল রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে প্যাকেটজাত ও অস্বাস্থ্যকর খাবার বর্জন করে রান্নায় পুষ্টিগুণ বজায় রাখা জরুরি।” তিনি আরও উল্লেখ করেন যে, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা স্বনির্ভর বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি।জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সুষম খাবার নির্বাচনের গুরুত্ব এবং নিরাপদ খাদ্যাভ্যাসের ধারণা তুলে ধরা হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিপিআই মোঃ শাহআলম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন এবং সাংবাদিক মোঃ আজহারুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।আলোচনা সভায় তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরি, দেশীয় শস্য ও মৌসুমী সবজি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (IPHN)-এর এই সময়োপযোগী উদ্যোগ দেশের মানুষের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT