খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের
  কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা
  কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ
  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আভাস
  এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
  তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
  পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ডুমুরিয়ায় ভ্যান চালক মহিদুল ইসলামের লাশ উদ্ধার, হত্যার রহস্য উৎঘাটনে পুলিশ

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক /খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনায় কাকোড়পড়ার এক ভ্যানচালকের হাত পা বাধা সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন মোঃ ওমর আলী শেখের পুত্র মোঃ মহিদুল ইসলাম (মিলন) আনুমানিক (৩৫) স্থানীয় সুত্রে জানা যায়,১৩ মার্চ সকাল ১০ টার দিকে ঐ বাগানের মালিকে স্ত্রী যায় এবং লাশটা দেখতে পায়, পরে ভয় পেয়ে দ্রুত ছুটে বের হয়ে এসে এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।মরদেহটি একটি বাগানের মধ্যে ফেলে রাখা ছিলো এবং তার গলায় ফাঁস দেওয়া ছিল ও হাত পা বাধা।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান গাড়ি ও মোবাইল ছিনতাই এর করার জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং হত্যার ব্যাপারে তদন্ত শুরু করেছে।এ বিষয়ে ডুমুরিয়া থানার পুলিশ কর্মকর্তা জানান, “এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত কারও নাম জানা যায়নি, তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার উদ্দেশ্য এবং অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির পর, ডুমুরিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার রহস্য উৎঘাটনে দ্রুততম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমন মৃত্যুতে এলাকায় মানুষের মধ্যে থমথমে ভাব বিরজ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT