খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সব কৃতিত্ব তামিমের

[ccfic]

ডেক্স

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন আসর। এরই মধ্যে দলবদল পর্বও সম্পন্ন হয়েছে। আর এতে স্বস্তির হাসি ফুটেছে ক্রিকেটারদের মুখে। তবে এত অল্প সময়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে কৃতিত্ব দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে যোগ দেন তিনি। সেখানেই ডিপিএল আয়োজন ও ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য তামিম ইকবালের ভূমিকাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে, প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’ অল্প সময়ে তামিম সব ক্লাবকে লিগে আনার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন। সেটা জানা আছে মাহমুদউল্লাহরও। তিনি বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT