খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে: ইরানি প্রেসিডেন্ট

[ccfic]

ডেস্ক রিপোর্ট: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শক্তিশালী কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করতে ‘বাধ্য হয়েছে’। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।পেজেশকিয়ান বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের অন্য কোনো ফ্রন্টে আক্রমণ করার কোনো অধিকার ইসরাইলের নেই। যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের একনিষ্ঠ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের ‘মর্যাদা ও গর্ব’ অক্ষুণ্ণ রেখে এই কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে পাকিস্তান সহায়তা করেছে।ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি এবং এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদও চায় না বলে ভাষণে উল্লেখ করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, তেহরান সবসময় শান্তির পথে চলে, তবে নিজের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা আপসহীন পেজেশকিয়ান আরো বলেন, ইরান তার নীতি ও অবস্থানে অটল থাকবে এবং অন্য পক্ষকেও এটি বুঝতে হবে।এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করে বলেন, সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের হত্যার মাধ্যমে তারা ইরান ও পুরো অঞ্চলকে বিশৃঙ্খলা ও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।সূত্র : আল-জাজিরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT