খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের পর্দা উঠলো

[ccfic]

ডেস্ক রিপোর্ট: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ এপ্রিল) খুলনা বিভাগীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা চর্চা অপরিহার্য। টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। এ টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসবে এক ঝাঁক উদীয়মান খেলোয়াড়, যারা ক্রিকেটকে এগিয়ে নেবে সোনালী ভবিষ্যতের দিকে। তিনি আরও বলেন, লক্ষ্য থাকতে হবে যেন খেলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আমাদের সততার অভাব নেই, কিন্তু পৃষ্ঠপোষকরা হারিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের পরিচিতি ক্রিকেট দিয়েই। খেলোয়াড়দের সুস্থ থাকতে হবে, নিয়ম-কানুনগুলো মানতে হবে এবং সকলকে সম্মান দিতে হবে। তাবেই আপনি সফল হতে পারবেন।অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, সাবেক ক্রীড়া শিক্ষক এ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলাম, বিসিবির কোর্স মেহরাব হোসেন (অপি), বিকেএসপির কোর্স আছাফুল হক টুলটুল প্রমুখ উপস্থিত ছিলেন।পরে অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খুলনা বিভাগে ১০টি দল গঠন করা হয়েছে। উদ্বোধনী খেলায় বিকেএসপি বনাম রংপুর বিভাগ মোকাবেলা করে। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অনুষ্ঠান পরিচালনা করে।উল্লেখ্য, দেশের বিভিন্ন বিভাগে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেটে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় স্টেডিয়াম মাঠে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT