খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু

খুলনায় এ্যাডামস ফাউন্ডেশনের আয়োজনে আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

[ccfic]

ডেস্ক রিপোর্ট: বেসরকারি সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ এপ্রিল) খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ্যাডামস ফাউন্ডেশন বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এবং জীবনমান উন্নয়নে কাজ করে, এটি প্রশংসনীয় উদ্যোগ। এজন্য তিনি এ্যাডামস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি আরও আমি ২০০৬ সাল থেকে আরবান স্যানিটেশন নিয়ে কাজ শুরু করি। সে কাজের প্রক্রিয়ায় আমার অনেক জায়গায় পরিদর্শনের সুযোগ হয়েছে। এ্যাডামসের মতো অর্গানাইজেশনকে লিগ্যাল ফ্রেমে আনা গেলে উন্নয়ন টেকসই হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হামিদুল বারী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ব্রিজ অফ লাইট, জার্মানি এর ব্যাবস্থাপনা পরিচালক হলগার ট্রিচো, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি ফোরামের ট্রাস্টি মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান। এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, যুব ফোরামের সদস্য, এ্যাডামস ফাউন্ডেশনের আরবান হেলথ কেয়ার প্রকল্প , জলবায়ু প্রকল্পের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ২৪টি ওয়ার্ডে এ্যাডামস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে কমিটিতে ১৫জন করে সদস্য রয়েছেন। দাতা সংস্থা ব্রিজ অফ লাইট জার্মানি দীর্ঘ ৪০ বছর যাবত এ্যাডামস ফাউন্ডেশনসহ বাংলাদেশের বিভিন্ন সংস্থার মাধ্যমে নানা ধরনের জনকল্যাণমুলক প্রকল্পে অর্থায়ন করেছে। এ সকল কাজের মধ্যে রয়েছে যুব সমাজের কারিগরি কাজের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য কলাকৌশল বাস্তবায়ন, মানবাধিকার ও নাগরিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন প্রকল্প কমিউনিটি ফোরাম, এবং সিডর, আইলা ও করোনাকালীন দুর্যোগে সহায়তা কার্যক্রম। অনুষ্ঠানে দাতা সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা ফ্রিডেল কিèপ ও মিসেস ম্যাথিল্ডে ফন লুনিন্ক কিèপ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা এ্যাডামস ফাউন্ডেশন, কুয়েট এবং জাপানের রিটসুমেকান ইউনিভার্সিটি এর যৌথ উদ্যোগে উদ্ভাবিত ৩০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টার উদ্বোধন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT