খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

হরমুজ প্রণালি নিয়ে নতুন সতর্কবার্তা দিল রাশিয়া

[ccfic]

ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালি নিয়ে নতুন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করতে যাচ্ছে, তা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খবর সিবিএস নিউজের।প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১৩ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে এ কথা বলেন।মার্কিন প্রেসিডেন্ট ইরানের বন্দর ও উপকূলে যে অবরোধের ঘোষণা দিয়েছেন। সে বিষয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটি নিশ্চিতভাবে বলা যায়।তিনি আরও বলেন, অনেক বিষয় এখনও অস্পষ্ট এবং বোঝা যাচ্ছে না। তাই, এ মুহূর্তে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না আমি।যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটে অস্থির বিশ্বে সংতট আরও বাড়বে।এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মার্কিন নৌবাহিনী যেসব জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সেগুলোকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। কোনো এক পর্যায়ে আমরা এমন একটি অবস্থায় পৌঁছাব যেখানে সব জাহাজকেই ভেতরে প্রবেশ এবং সব জাহাজকেই বাইরে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু ইরান এখন পর্যন্ত তেমনটা ঘটতে দেয়নি।উল্লেখ্য, মার্কিন প্রশাসন জানিয়েছে, বাংলাদেশ সময় আজ সোমবার রাত আটটা থেকে এ অবরোধ কার্যকর হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT