
মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইলিয়াস মোল্লা। তিনি খুলনার তেরখাদা উপজেলার ১নং আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। মো. ইলিয়াস মোল্লা এরই মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে থাকার আলোচনায় উঠে এসেছেন। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।তবে মাঠ পর্যায়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।তেরখাদা উপজেলা বিএনপি থানা কমিটির সম্মানিত সদস্য মো. লাজুক মীয়া বলেন, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।এছাড়াও ইলিয়াস মোল্লা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততা—এসব উদ্যোগ তাকে মানুষের কাছাকাছি নিয়ে এসেছে। তিনি যে কোনো অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন মো. লাজুক মীয়া।উপজেলা বিএনপি নেতা মো. লাজুক মীয়া নিজেই উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, তবে তিনি বর্তমানে ইলিয়াস মোল্লাকে সমর্থন জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক অঙ্গনেও ইলিয়াস মোল্লা ও লাজুক মীয়া খুবই পরিচিত মুখ। বিএনপির দুর্দিনে আন্দোলন-সংগ্রাম, হরতাল ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছে দুজনই নিজেকে প্রমাণ করেছেন কর্মীবান্ধব নেতা হিসেবে।এছাড়াও স্থানীয়রা জানান, এসব কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তাদের হামলা, মামলা ও নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা কখনোই রাজপথ ছেড়ে যাননি।পারিবারিকভাবেও তারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে উপজেলায় তাদের পরিবারটি ‘বিএনপি পরিবার’ হিসেবে পরিচিত। ফলে দলীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তাদের প্রতি আস্থা তৈরি হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত জীবনে ইলিয়াস মোল্লা ও লাজুক মীয়া দুজনেই সহজ-সরল আচরণ এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাদেরকে অন্যদের তুলনায় আলাদা করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাজুক মীয়া ইলিয়াস মোল্লাকে চেয়ারম্যান পদে সমর্থন করেছেন। এতে ইলিয়াস মোল্লার প্রতি সাধারণ মানুষের আগ্রহ অনেকটাই বেড়েছে।এদিকে, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও ইলিয়াস মোল্লাকে ঘিরে জোর আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেলে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াস মোল্লা বলেন, “আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ভাইয়ের একজন কর্মী হিসেবে আমি আমার বড় ভাই লাজুক মীয়াকে সঙ্গে নিয়ে আজগড়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়ন মুখী মডেল ইউনিয়নে রূপ দিতে চাই।”তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আজগড়া ইউনিয়নের রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নানা হিসাব-নিকাশ, যা নির্বাচনের আগাম চিত্রকে আরও আকর্ষণীয় করে তুলছে।সর্বশেষ ইলিয়াস মোল্লা ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে লাজুক মীয়া বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নবাসীকে ছোট ভাই ইলিয়াস মোল্লাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
