খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের

বঙ্গবাসী স্কু্লে নানা আয়োজনে বৈশাখ বরন অনুস্ঠিত।

[ccfic]

গোলাম রসুল বাদশা : নগরীর খালিশপুরে অবস্থিত বঙ্গবাসী স্কুলে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, দেয়াল পত্রিকা উদ্বোধন এবং ফল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, পার্থিব প্রতিম দাস, আব্দুর রহিম, বিনোদ বিহারী, মারুফুল ইসলাম, গোলাম রসুল বাদশা, প্রাতিস্বিক কুমার, অভিজিৎ মন্ডল, মনি, তরিকুল, হামিদুর ও শরিফুলসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেয়াল পত্রিকা উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা হয় এবং শেষে সকলের মাঝে ফল বিতরণ করা হয়।পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই বাংলা নববর্ষের তাৎপর্য নতুনভাবে উপলব্ধি করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT