খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের

দাকোপে আগুনে পোড়া দোকানীকে খাদ্যসামগ্রী প্রদান

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে গভীর রাতে মুদি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত দোকানী ইছাহক সরদারকে সোমবার (১৩ এপ্রিল) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।বেলা ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ওই দোকানীকে এই খাদ্যসামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু। এতে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. শামীউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্ল্যাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সুতারখালী ইউপি সদস্য মিহির রায় প্রমুখ।ইউপি সদস্য মিহির রায় বলেন, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে তার দোকানে আগুন লাগে। এতে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা ক্ষতি হয়েছে ভুক্তভোগী দোকানীকে। উপজেলা প্রশাসনের নিকট আবেদন করায় তাৎক্ষণিকভাবে তাকে দুই বস্তা খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা প্রদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে। আগামীতে ওই দোকানীকে দোকান ঘর তৈরির জন্য টিনসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT