খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের

আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলছে রিয়াদুল জান্নাহ হিফজ মাদরাসা

[ccfic]

ডেস্ক রিপোর্ট: নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে পরিচালিত রিয়াদুল জান্নাহ হিফজ মাদরাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে আটটায় আয়োজিত এ অনুষ্ঠানে ৪ জন শিক্ষার্থীকে হিফজ সবক প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, এই মাদরাসায় শুধু আরবি শিক্ষাই নয়, বরং বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ সরকার নির্ধারিত পাঠ্যক্রম শতভাগ অনুসরণ করা হচ্ছে। ক্যাডেট শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত এ প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষার একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে উঠছে।তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখানকার শিক্ষার্থীরা নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবে। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করবে বলে আশা প্রকাশ করেন।মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিফজ বিভাগের প্রধান শিক্ষক, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী মোঃ আয়াতুল্লাহ সুলতান খান, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ ও হাফেজ মুহাম্মদ ইব্রাহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ জাকির হোসেন শিক্ষার্থীদের হিফজ সবক প্রদান করেন।এদিন যেসব শিক্ষার্থীকে হিফজ সবক প্রদান করা হয় তারা হলেন— আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ আহমাদ, সাকিবুল ইসলাম ও মোঃ আব্দুর নূর খলিফা।অনুষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT