খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- হুমায়ুন কবির.
  উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-আতাউর রহমান রনু.
  ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.
  খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ১১৫ কোটি টাকায় নির্মান হবে আধুনিক বাসস্টান্ড, মার্কেট ও পৌরপার্ক

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:বাগেরহাটে আধুনিক বাস টার্মিনাল, নিউ মার্কেট ও পৌরপার্ক উন্নয়নের লক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে সংলাপে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিএন্স প্রজেক্ট(সিটিসিআরপি)‘র প্রকল্প পরিচালক সরকার মো: সাজ্জাদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা জামায়াতের আমীর মাও. মোঃ রেজাউল করিম প্রমুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পৌরসভার কর্মকর্তা, পৌরসভার অংশীদার ও উপকারভোগীরা অংশগ্রহন করেন।সংলাপে, বাগেরহাটের কেন্দ্রীয় বাসস্টান্ডকে আধুনিক বাস টার্মিনালে রুপান্তর, দীর্ঘদিনের পুরোনো নিউ মার্কেটকে ভেঙ্গে আধুনিক পৌর মার্কেট নির্মান ও পৌর পার্কে উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিএন্স প্রজেক্ট(সিটিসিআরপি)‘র প্রকল্পের অধীনে ১১৫ কোটি টাকা ব্যয়ে এই নির্মান কাজ সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT