খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

সম্মিলিত ভাবে কাজ করলে খুলনাকে পরিচ্ছন্ন ও শান্তির শহর হিসেবে গড়ে তোলা সম্ভব

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী ঘোষিত “প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে নগর জুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় গৃহীত এ কর্মসূচির আওতায় শনিবার থেকে নগরীর দৌলতপুর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ১০টায় নগরীর ৬নং ওয়ার্ডস্থ সরকারি হাস প্রজনন খামার এলাকায় উপস্থিত থেকে বিশেষ এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ সময় স্থানীয় জনসাধারণ ও সরুবাদিকদের সাথে মতবিনিময়কালে কেসিসি প্রশাসক বলেন, এডিস মশা নির্মূল করতে না পারলে মশাবহিত রোগ থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব হয়ে পড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ জন্য মশার ডিমের উৎপত্তি স্থল ধ্বংস করার পরামর্শ দিয়েছেন। পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিতভাবে কাজ করলে খুলনাকে পরিচ্ছন্ন ও শান্তির শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্ন খুলনা গড়ার ক্ষেত্রে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ নাগরিকবৃন্দের এগিয়ে আসার আহবান জানান এবং পরিচ্ছন্নতা কাজের সাথে সংশ্লিষ্টদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন। অভিযানের আওতায় ড্রেন, নালা, আবর্জনার স্তূপ এবং মশার প্রজননস্থল হিসেবে পরিচিত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে পরিষ্কার করা হয়। উল্লেখ্য, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ মোকাবিলায় খুলনা সিটি কর্পোরেশন ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে এবং নাগরিকদের সম্পৃক্ত করে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। কেসিসি’র এই বিশেষ উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বাড়িতে থাকা ফুলের টব, ড্রাম, অব্যহৃত বালতি বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আহŸান জানানো হয়েছে। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ও মোঃ অহিদুজ্জামান খান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT