
নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি র্যাবের ১২তম ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।আহসান হাবিব পলাশ দীর্ঘ চাকরি জীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি পিবিআই সদরদপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন।পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।আহসান হাবীব পলাশ বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।
