খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:যশোর সদর উপজেলার ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস যশোরের মনিহার এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। শহর থেকে ১০ কিলোমিটার দূরে ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, চালক বাসটির ত্রুটির কথা কর্তৃপক্ষকে জানালেও মালিকপক্ষের জোরাজুরিতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিতে বাধ্য হন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এ ঘটনায় বাসের ফিটনেস বা মালিকপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT