খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে: আসিফ মাহমুদ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে। বড় বড় কোম্পানি তেল মজুত করেছে, কিন্তু সরকার কোনো অভিযান চালায়নি। এর মাধ্যমে মজুত সিন্ডিকেটের সঙ্গে সরকারের যোগসাজেশ থাকার সম্ভাবনার ইঙ্গিত দিলেন তিনি।বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।অন্তর্বর্তী সরকারের পারচেজিং কমিটিতে থাকার কথা জানিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে এত দুরবস্থা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের ক্ষতি করেছে মন্তব্য করে তিনি প্রশ্ন রাখেন, বিএনপি যাদের মেয়র পদে নির্বাচন করাবে, তাদের কি প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে? প্রশাসক পদে বসেই তারা যদি নির্বাচন করবেন, তাহলে আর বাকিরা নির্বাচন করে কি করবে?আসিফ বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে চায়, তাহলে আমরা তাদের সহযোগিতা করবো। অন্যথায় জনগণের কাতারে এসে সঠিক গতিপথ বেছে নিতে হবে।গুমসংক্রান্ত অধ্যাদেশে বিএনপির সংশোধনী আনার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, গুমসংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করার মাধ্যমে বিএনপি এটা প্রমাণ করছে যে, তারাও গুম করতে চায়।অনুষ্ঠানে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি রাজনৈতিক পালাবদলে বিএনপি বেনিফিটেড হয়েছে। তবে প্রতিবারই তারা জনগণের প্রত্যাশা পূরণ করেনি। এবার রাজনৈতিক দলগুলো বিএনপিকে ভরসা করেছিল। কিন্তু তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোটকে আদালতে নেওয়াই এর প্রমাণ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT