খুলনা, বাংলাদেশ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন আগামীকাল
  হাদির হত্যাকারীদের ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ
  হাদির খুনির সঙ্গে সেলফি, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা
  ঈদের আগেই জ্বালানি সমস্যার সমাধান চান জামায়াত আমির
  তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
  দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
  বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  হাদি হত্যায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ভারতের কাছে ফেরত চাওয়া
  ডুমুরিয়ায় পেট্রোল ও অকটেন সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা
  গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এডভোকেট ফিরোজ আহমেদের স্মরণ সভা

ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৪৪৭ প্রাণ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পৃথক ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত হয়েছেন এবং এক হাজার ১৮১ জন আহত হয়েছেন।শুক্রবার (৬ মার্চ) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দেশের গণমাধ্যমে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত, ১ হাজার ১৮১ জন আহতের তথ্য প্রকাশ হয়েছে। এ সময় রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত, ১১ জন আহত, নৌ পথে ৬টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং এক হাজার ১৯৭ জন আহত হয়েছেন। এসময় ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত এবং আহত হয়েছেন ১৩৭ জন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ ও আহতের ১১ শতাংশ ৬০ শতাংশ।বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত হয়েছেন ও ৩৮৭ জন আহত হয়েছেন। অপরদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম ২২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের এবং আহত হয়েছেন ৮৫ জন।সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে- ৫৬ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৯৩ জন চালক, ৭৬ জন পথচারী, ২০ জন পরিবহন শ্রমিক, ৫৮ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ৬৩ জন নারী, ৫৫ জন শিশু, ২ জন সাংবাদিক, ২ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT