খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাতৃভাষা ও শহিদ দিবস পালন উপলক্ষে দিঘলিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

[ccfic]

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–
খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় একুশের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মের মাঝে ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে সকল দপ্তরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কাজী হাসনাতুন তাসনিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র প্রাণিসম্পদ অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
এছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ শামীমুল ইসলাম এবং দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। তাই দিবসটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
সবশেষে সভাপতি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT