খুলনা, বাংলাদেশ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি
  চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মন্ত্রী
  জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব
  অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান
  খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
  গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
  সংসদের প্রথম অধিবেশন বসবে কবে?
  প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান
  টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
  যশোরে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

দিঘলিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

[ccfic]


‎মোল্লা ইকবাল হুসাইন
‎দিঘলিয়া(খুলনা)প্রতিনিধিঃ

‎খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গাজীরহাট ইউনিয়নের দরি মহিষদিয়া পশ্চিমপাড়া এলাকায় হালদারের খালে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি মারা গেছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

‎খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

‎এলাকাবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) তাকে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেলে স্থানীয়রা তাকে কাপড় পরিয়ে দেন। পরদিন রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি হালদারের খালে গোসল করতে নামেন বলে স্থানীয়দের ধারণা। এরপর থেকে তাকে আর জীবিত অবস্থায় দেখা যায়নি।

‎দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর বিশ্বাস ও গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

‎দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এ প্রতিবেদককে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য আশপাশের সব থানায় ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT