খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকার জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে : সিলেটে বাণিজ্যমন্ত্রী
  বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়া ব্যুরো
  সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন
  এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে : জিএম কাদের
  শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করল ইসরাইল
  বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  নগরীর ৩১টি ওয়ার্ডে প্রায় এক লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে
  মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
  শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের
  বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত

যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

নির্বাচনি এলাকার নম্বর-৯০, যশোর-৬ (কেশবপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৯০ যশোর- ০৬ এর রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর স্বাক্ষরিত তথ্যানুযায়ী মোট ভোটারের সংখ্যা: ২২৬৪২৩, মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ৮১, ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা সংখ্যা: ৮১। প্রাথমিক বেসরকারি ফলাফলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা-১৭৬৩৪৭, মোট বৈধ ভোটের সংখ্যা-১৭৩২৩১, বাতিলকৃত ভোটের সংখ্যা: ৩১১৬ এবং প্রদত্ত ভোটের শতকরা হার: ৭৭.৮৮%।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১। জি, এম হাসান, জাতীয় পার্টি, লাঙ্গল ৯৬০ ভোট, ২। মোঃ আবুল হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি, ধানের শীষ- ৭৯৩২১ ভোট, ৩। মোঃ মাহমুদ হাসান, আমার বাংলাদেশ পার্টী (এবি পার্টি) ঈগল ৬৫৭ ভোট, ৪। মোঃ মোক্তার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা-৯১০১৮ ভোট এবং ৫। মোঃ শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা-১২৭৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য, মোঃ মোক্তার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা-৯১০১৮ ভোট পেয়ে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি, ধানের শীষ- ৭৯৩২১ ভোট পেয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে সদ্য নির্বাচিত হয়ে মোঃ মোক্তার আলী তাঁর কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাকে কে ভোট দিলো আর না দিলো সেটা চিন্তার বিষয় নয়।পরস্পরকে ভালোবাসতে হবে। কোন হিংসাদ্বেষ থাকবে না। ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা বন্ধনে আবদ্ধ থেকে সবাইকে নিয়ে নিরলসভাবে সুন্দর কেশবপুর গড়ার কাজ করে যেতে হবে।”
ছবিঃ
১৩/০২/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT