খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  কাল শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
  তড়িঘড়ি সংস্কারে যশোরের সড়ক :টেকসইতা নিয়ে প্রশ্ন

ধৈর্য, সৌজন্য ও দায়িত্বশীল আচরণই একজন আদর্শ প্রধান এজেন্টের পরিচয়-আজিজুল বারী হেলাল

[ccfic]

 

রূপসা প্রতিনিধিঃ খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রধান এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি গণতন্ত্র রক্ষার নৈতিক দায়িত্বও। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং যেকোনো অনিয়ম বা সমস্যা হলে তা আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা প্রধান এজেন্টদের মূল দায়িত্ব। কোনো অবস্থাতেই উত্তেজনা সৃষ্টি, বিশৃঙ্খলা বা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ হলো স্বচ্ছতা, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করা।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন যথাযথভাবে অনুসরণ করলে ভোটের পরিবেশ সুন্দর থাকবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী হবে। প্রধান এজেন্টদের উচিত কেন্দ্রভিত্তিক সকল তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ রাখা এবং ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী দায়িত্ব সম্পন্ন করা। ধৈর্য, সৌজন্য ও দায়িত্বশীল আচরণই একজন আদর্শ প্রধান এজেন্টের পরিচয়।

তিনি আজ ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৬.৩০ মিনিটে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রধান এজেন্টদের দায়িত্ব বণ্টন ও সচেতনমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সাধারন সম্পাদক জাবেদ হোসেন মল্লিক, তেরোখাদা বিএনপি নেতা চৌধূরী কাউসার আলী, দিঘলিয়া বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, জেলা বিএনপির সদস্য এম এ সালাম,খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, বিএনপি নেতা এসএ আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, শেখ আঃ সাঈদ, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলামসহ খুলনা-৪ আসনের প্রধান এজেন্টবৃন্দ।

বাবর হোসেন বাকি
ষ্টাফ রিপোর্টার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT