খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, নির্বাচিত হতে পারলে বাস্তবিক ভাবে আপনাদের খেদমতে নিজেকে উৎসর্গ করতে চাই -রূপসায় মাওলানা সাখাওয়াত হোসাইন

[ccfic]

রূপসা প্রতিনিধি: রূপসায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৪ আসনে ১১দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত, দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক নির্বাচনী গণসংযোগ, গণমিছিল, মহিলা সমাবেশ,মহিলা মিছিল, উঠান বৈঠক করেন। গত ৮ ফেব্রুয়ারি (রবিবার) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আইচগাতী কাজী মোস্তাক আহম্মদের বাড়িতে মহিলা সমাবেশ , আইচগাতী মাও: ইসমাঈল হোসেনের বাড়িতে মহিলা সমাবেশ, বিকাল ৩টায় নৈহাটীতে মজিলা সমাবেশ ও মহিলা মিছিল, বিকাল সাড়ে ৪ টায় রূপসা বাসষ্ট্যান্ড থকে গণমিছিল,সন্ধ্যা সাড়ে ৬টায় নতুনহাট থেকো টিএসবি বাহিরদিয়া পর্যন্ত গণমিছিল, রাত সাড়ে ঘাটভোগ ৭ ও৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকসহ ব্যাপক গণসংযোগ করেন। এ সময় মাওলানা সাখাওয়াত হোসাইন তার বক্তৃতায় বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে মানুষ যেমন বৈষম্যের শিকার হয়েছিল, তেমনি স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই স্বনির্ভর ও সিংগাপুর বানানোর ধোকা দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও তারা আমাদের সাথে প্রতারণা করে জাতির নুন্যতম আকাঙ্খা অধিকার নিশ্চিত হয়নি।দেশকে তারা বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ও হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। এবার সুযোগ এসেছে জনগন তাদের নিজেদের মানুষ আজ সচেতন হয়েছে, তারা এবারের নির্বাচনে সৎ-যোগ্য, দেশপ্রেমিক ও আদর্শবান ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দূর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক কল্যানমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হয়েছে। মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয় বাস্তবিক ভাবে এলাকার সার্বিক উন্নয়ন, দেশ জাতি ও ইসলামের খেদমত করতে চাই। আমি জনগণের শাসক না হয়ে ভাই হয়ে অবহেলিত খুলনা -৪ আসনে কাজ করতে চাই। মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে দেশ ও ইসলামের খেদমত করার সুযোগ দান করুন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, রূপসা উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড.শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনে সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রুপসা উপজেলা জসিম উদ্দীন, হাফোজ জাহাঙ্গীর,মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল, হাফেজ মেহরাব রহমান। এছাড়া ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস-সহ ১১ দলের নেতৃবৃন্দ।

ক্যাপশন: রূপসায় খুলনা -৪ আসনে ১১দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত, দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন গতকাল (৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক নির্বাচনী গণসংযোগ, গণমিছিল, মহিলা সমাবেশ,মহিলা মিছিল, উঠান বৈঠকে বক্তৃতা করেন ….. প্রতিনিধি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT