খুলনা, বাংলাদেশ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ
  যেসব কারণে বাতিল হতে পারে ভোট
  ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া
  ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা
  প্রচার-প্রচারণার শেষ সময় জানালো নির্বাচন কমিশন!
  প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসাবে দেখা হচ্ছে: রয়টার্স
  জামায়াত নেতার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি সভ্যতার জঘন্যতম কলঙ্ক
  কার ইশারায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন হলো, প্রশ্ন ডাকসু ভিপির
  দাঁড়িপাল্লা বিজয়ী হলে ফজলুর রহমান বিষপান করবে, এটা প্রমাণে ভোট দেয়া দরকার’
  প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, নির্বাচিত হতে পারলে বাস্তবিক ভাবে আপনাদের খেদমতে নিজেকে উৎসর্গ করতে চাই -রূপসায় মাওলানা সাখাওয়াত হোসাইন

রূপসায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত

[ccfic]

 

বাবোর হোসেন,রূপসা প্রতিনিধি: রূপসায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তালিমপুর নির্বাচনী ভোট কেন্দ্রের বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে
মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান গতকাল (৭ফেব্রুয়ারি ) বিকেলে তালিমপুর কদমতলা ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস থেকে শুরু করে তালিমপুর, নিকলাপুর ও জয়পুর গ্রামের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তালিমপুর কদমতলা মাঠে পথসভার মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র অন্যতম নেতা মোল্লা রিয়াজুল ইসলাম। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক ও নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। তালিমপুর বিএনপি’র কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য সাইফুল্লাহ হুসাইন তুহিন, আমিরুল ইসলাম তারেক, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাদিরা সুলতানা শিখা,
খুলনা জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ,যুবদল নেতা শাহ জামান প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাওলাদার,জেলা যুবদলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক শাকিল চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক এমন,জেড শুভ,সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এস এম মেহেদী হাসান, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন, বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন, ওসমান গনি, সঞ্জীব দাস, মোঃ ইবাদুল ইসলাম, মনিরুল গাজী রানা, আবুল বাশার,তালিমপুর কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ন -আহবায়ক মনিরুজ্জামান শেখ (ডাক্তার), গোলাম রসুল রানা,রূপসা থানা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সাবেক যুগ্ন -আহবায়ক সাদমান কবির, নুরুল হক, মোঃ রমজান,উপজেলা ছাত্রদের নেতা ইত্তেহাদ রাব্বি,রাশেদুজ্জামান রাকিব,আল শাহরিয়ার শাহেদ রাতুল, যুবদল নেতা জাকারিয়া, ফয়সাল, মোহাম্মদ আলী, আবু মুসা শেখ,আল মামুন, আলামিন, জাকির হোসেন, হৃদয়, আজাদুল, মহিলা নেত্রী রুপা সুলতানা নিঝুম আক্তার প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT