খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

বাগেরহাটে সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশে চাকরির প্রলোভন

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

বাগেরহাটে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মতিন বাদশা সংবাদমাধ্যমের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ তুলে ধরেন। আব্দুল মতিন বাদশা বাগেরহাট জেলার গাজালিয়া ইউনিয়নের ছোট বয়রা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে রাজনৈতিক হয়রানি ও অনিশ্চয়তার কারণে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। কানাডা যাওয়ার উদ্দেশ্যে তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংগাইর গ্রামের বাসিন্দা সোহাগ শিকদারের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রাথমিকভাবে দুই লাখ টাকা প্রদান করেন। পরে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর যুব শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাহাতের অবগতিতে আরও কয়েকজন আগ্রহী ব্যক্তিকে যুক্ত করা হয়। এভাবে মোট ১১ জনের কাছ থেকে পর্যায়ক্রমে সর্বমোট ৩৪ লাখ টাকা সংগ্রহ করা হয় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও কারও ভিসা না হওয়ায় তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। একের পর এক তারিখ পরিবর্তন ও আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত জাল ভিসা দেখিয়ে তাদের প্রতারিত করা হয়। সর্বশেষ ২ লাখ ১০ হাজার টাকা সরাসরি মঞ্জুরুল ইসলাম রাহাতের মাধ্যমে প্রদান করা হয় বলেও তিনি দাবি করেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, এই ঘটনায় তার পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। টাকা ফেরত না পেয়ে মানসিক চাপে অসুস্থ হয়ে তার এক আত্মীয় স্ট্রোকে আক্রান্ত হন। ভুক্তভোগীরা আত্মসাৎকৃত অর্থ ফেরত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT