খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

মোল্লাহাটে নবম পে-স্কেলের দাবিতে কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত।

[ccfic]

 

রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সকল সরকারী বেসরকারী আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে নবম পে-স্কেল ঘোষণার দাবিতে কর্ম বিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় ৪র্থ দিনের এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলার সকল সরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আন্দোলনকারী নেতারা জানান, গত ৭ বছর ধরে তারা বেতন কমিশনের দাবি জানিয়ে আসছেন। গত বছরের ৫ ডিসেম্বরের বিশাল সমাবেশের পর সরকার ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দিলেও দেড় মাস পার হয়ে গেছে। গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা হওয়ার পর নতুন কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এছাড়া সরকারের একজন উপদেষ্টার সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে।

তারা আরো বলেন, স্বল্প বেতনে পরিবার নিয়ে থাকা, বাসাভাড়া, সন্তানদের শিক্ষাব্যয় ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপ সামলানো দিন দিন কঠিন হয়ে উঠছে, অন্যদিকে পে-স্কেলের কথা উঠলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এমতাবস্থায় আমাদের সমস্যার কথা চিন্তা করে উপদেষ্টা পরিষদ এই পে-স্কেলের প্রজ্ঞাপন বাস্তবায়ন করবেন বলে আমারা প্রত্যাশা করছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT