খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

খুলনায় তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত, বক্তব্য রাখলেন এস এম মনিরুল হাসান বাপ্পী

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:
খুলনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা-৬ আসনের নেতা এস এম মনিরুল হাসান বাপ্পী।
সভায় এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর আগমন ঘিরে খুলনাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। খুলনা-৬ আসনের প্রতিটি ইউনিটকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে জনতার কাছে পৌঁছাতে হবে।
প্রস্তুতি সভায় খুলনা জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় তারেক রহমানের আগমন উপলক্ষে শৃঙ্খলা, নিরাপত্তা, জনসমাগম এবং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নেতারা আশাবাদ ব্যক্ত করেন, খুলনার মাটি থেকে জনাব তারেক রহমানের এই কর্মসূচি দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT